1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৬৬ Time View

ঘরের মাটিতে আগামী ২৭ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে চলছে এসএ টোয়েন্টি লিগ। যেখানে অধিনায়ক বাভুমা ছাড়া ঘোষিত স্কোয়াডের সকলে খেলছেন। ফলে এক বছর পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরেছেন পেসার মাগালা। তবে তরুণ ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিসকে ওয়ানডে দলে বিবেচনা করেনি বোর্ডের নির্বাচকরা।

আগামী মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ব্রেভিসকে বিবেচনা করা হবে। বর্তমানে এসএ-২০ লিগের রান সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, রাসি ভ্যান ডার ডুসেন, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), সিসান্দা মাগালা, কেশব মহারাজ, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা ও তাবারিজ শামসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ