1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আমার চরিত্র ছোট হলেও কোনো আপত্তি নেই : স্পর্শিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৭৩ Time View

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না এ অভিনেত্রীকে। অনেকটা বেছে বেছেই কাজ করেন তিনি। স্পর্শিয়া অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ ‘বোধ’।

ওই সিরিজটিতে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি। এরপর নতুন কোনো কাজে অনেকদিন দেখা যায়নি এই অভিনেত্রীকে। সম্প্রতি ‘এখানে নোঙর’ নামের একটি নতুন ওয়েব সিরিজে কাজ করছেন স্পর্শিয়া।

ছবিটি নির্মাণ করছেন পরিচালক মেহেদী রনি। ফিল্মটিতে একজন সারেংয়ের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। আর সারেংয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা আদর আজাদকে। ইতোমধ্যে শুটিংও শুরু করেছেন তিনি।

এই প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, আমি সবসময় গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়ে অভিনয় করতে পছন্দ করি। আর ছবির গল্প আমাকে টানলে, চরিত্র ছোট হলেও কাজ করতে কোনো আপত্তি নেই আমার। নতুন ওয়েব ফিল্মের গল্প এবং আমার চরিত্রটি অসাধারণ। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ