1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার প্রস্তুতি ইইউর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৪১ Time View

ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারি নিপীড়নের প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ আগামী সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে নিষেধাজ্ঞার বিষয়গুলো জানানো হতে পারে৷

এদিকে, ইরানের রেভুলুশনারি গার্ড আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার পক্ষে বুধবার ভোট দিয়েছেন ইউরোপীয় সংসদের সদস্যরা৷

গত ১৬ সেপ্টেম্বর ইরানে আটক থাকা অবস্থায় মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়৷ এখন পর্যন্ত কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷ সম্প্রতি চারজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ এ ছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে৷

বুধবার ইউরোপীয় পার্লামেন্টে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবে ভোট অনুষ্ঠিত হয়৷ ৫৯৮ জন সংসদ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন৷ বিপক্ষে ভোট পড়ে মাত্র ৯টি৷ ভোটদানে বিরত ছিলেন ৩১ জন৷

অবশ্য ইইউ পার্লামেন্টের ভোটের এই সিদ্ধান্ত মানতে বাধ্য নয় ইউরোপীয় ইউনিয়ন৷ কারণ বিষয়টি ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের ঐকমত্যের ওপর নির্ভর করে৷

এর আগেও আইআরজিসিকে ইইউর সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ কিন্তু তা করা হলে ইরানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হতে পারে, এই যুক্তিতে সেটি করা হয়নি৷

২০১৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাষ্ট্র৷ ব্রিটেনও কয়েক সপ্তাহের মধ্যে এমন সিদ্ধান্ত নিতে পারে৷

সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হলে আইআরজিসিতে যুক্ত হওয়ার বিষয়টি ইইউর চোখে অপরাধ বলে গণ্য হবে৷ এ ছাড়া ইইউতে থাকা সংগঠনের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে৷ ইইউর নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠান আইআরজিসিকে অর্থ সহায়তাও দিতে পারবে না৷

আইআরজিসির বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে লিপ্ত রাশিয়াকে ড্রোন দেওয়ারও অভিযোগ রয়েছে৷

ইরানে ইসলামী বিপ্লবের পর আইআরজিসি গঠন করা হয়৷ এটি ইরানের নিয়মিত সামরিক বাহিনীর সমান্তরালে কাজ করে৷ আইআরজিসির সেনা, নৌ ও বিমান বাহিনী আছে৷ আইআরজিসির সদস্যসংখ্যা সম্পর্কে নিশ্চিত তথ্য জানা না গেলেও তা অন্তত আড়াই লাখ হতে পারে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ