1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

রুশ হামলায় ইউক্রেনে ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ৪৪ Time View

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশু।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ একজন সহযোগী এই তথ্য সামনে এনেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, হেড অব দ্য ইউক্রেনীয়ান প্রেসিডেন্সিয়াল স্টাফ আন্দ্রি ইয়ারমাক মঙ্গলবার ডাভোসের সুইস রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দেন।
সেখানে তিনি বলেন, ‘আমরা রাশিয়ান হানাদারদের সংঘটিত ৮০ হাজার অপরাধ নথিভুক্ত করেছি। রুশ হামলার শুরু থেকে ৯ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশুও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা অপরাধ-নির্যাতন বা জীবন কেড়ে নেওয়ার একটি ঘটনাও ক্ষমা করব না। প্রতিটি অপরাধীকে জবাবদিহি করা হবে।’
আন্দ্রি ইয়ারমাক বলেন, রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসের জন্য রাশিয়ার রাজনৈতিক নেতাদের বিচার এবং ক্ষতিপূরণের জন্য ইউক্রেন একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চায়।
অবশ্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত সোমবার জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৭ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ