1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ৫৩ Time View

জাতীয় সংসদের উপনেতা হলেন বেগম মতিয়া চৌধুরী। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে রাষ্ট্রপতি আবদুল হামিদ উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সরকারি দলের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় দলের সভায় সংসদের উপনেতা হিসেবে বেগম মতিয়া চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ