1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বক্সঅফিসে বাজিমাত বিজয়-রাশমিকার ‘বারিসু’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৭৬ Time View

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা থালাপাতি বিজয় ও রাশমিকা মান্দানা। বুধবার (১১ জানুয়ারি) মুক্তি পেয়েছে তাদের নতুন সিনেমা ‘বারিসু’। মুক্তি পেয়েই বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি।

ছবিটি নির্মাণ করেছেন ভামসি পায়দিপল্লী। মুক্তির প্রথম দিনে বাজিমাত করেছে ‘বারিসু’। ছবিটি তামিল-হিন্দি দুই ভার্সনেই মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার মাত্র চার দিনেই বিশ্বব্যাপী শত কোটি রুপির বেশি আয় করেছে এটি!

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানান, বিজয়-রাশমিকা অভিনীত ‘বারিসু’ ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটি রুপির বেশি।

জানা গেছে, ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ৪৬.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১০৭ কোটি ৭৫ লাখ রুপি।

বিজয়-রাশমিকা অভিনীত ছবিটি শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে প্রযোজনা করেছেন দিল রাজু। বর্তমানে প্রায় ৩ হাজার স্ক্রিনে দেখানো হচ্ছে সিনেমাটি। খবর : ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ