1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

অভিষেকের আগেই আলোচনায় শানায়া কাপুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৭২ Time View

সব সময় একসঙ্গে পার্টি করতে দেখা যায় অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে, শাহরুখ খানের কন্যা সুহানা খান, সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুরকে। শানায়া এখনো বলিউডে পা রাখেননি। কিন্তু আড্ডা-পার্টির জন্য বছরজুড়ে আলোচনায় থাকেন তিনি। নতুন খবর হলো, চুটিয়ে প্রেম করছেন শানায়া।
একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘শানায়া কাপুর এখন আর সিঙ্গেল নেই। ২৩ বছর বয়েসী এই তারকা সন্তান মুম্বাইয়ের করন কোঠারি নামে একজনের সঙ্গে প্রেম করছেন।’
প্রেমিকের বিষয়ে কোনো কিছু প্রকাশ করতে চান না শানায়া। তা উল্লেখ করে সূত্রটি বলেন, ‘শানায়া কাপুর তার প্রেমিকের বিষয়ে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন না। মূলত, এসব বিষয় নিয়ে কথা বলতেও চান না তিনি। তবে বন্ধুদের সঙ্গে করনকে পরিচয় করিয়ে দিয়েছেন শানায়া। করন-শানায়াকে মাঝেমধ্যে একসঙ্গে দেখা যায়; একসঙ্গে তারা দারুণ সময় কাটান।’
এ বিষয়ে শানায়া ও করনের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সঞ্জয় কাপুর-মাহিপ কাপুর দম্পতির কন্যা শানায়া কাপুর চলতি বছরে বলিউডে পা রাখবেন। গত বছর শানায়া জানান, পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। গত জুলাই মাসে ‘দেধাদক’ শিরোনামের এ সিনেমার শুটিং শুরু করেন শানায়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ