1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন বিগ বি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৭১ Time View

মানুষ মাত্রই ভুল। অমিতাভ বচ্চন মহাতারকা বলে কি তার ভুল হতে পারে না? তারও ভুল হয়। এবার এমনই এক ভুলের মুখোমুখি হলেন তিনি। লজ্জিত হয়ে চাইলেন ক্ষমা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অমিতাভ এই ভুল করেছেন টুইটারে। নিজের টুইটারে করা পোস্টগুলোর সঙ্গে ক্রমিক নাম্বার দিয়ে থাকেন তিনি। নতুন একটি টুইটে বেশকিছু ক্রমিক নাম্বারে ভুল করেছেন বলে জানিয়েছেন বিগ বি।
এ প্রসঙ্গে অমিতাভ নিজের টুইটারে লেখেন, ‘টি 4515 – একটি ভয়ঙ্কর ত্রুটি! আমার সমস্ত টি নাম্বার ভুল হয়েছে শেষের সঠিক টি-৪৫১৫-কে ছাড়া (এটি সঠিক)। তারপরের সবগুলো ভুল। টি ৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬, ৫৪২৭, ৫৪২৮, ৫৪২৯. ৫৪৩০-র হওয়া উচিত ছিল টি ৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭, ৪৫১৮, ৪৫১৯, ৪৫২০, ২৫২১। ক্ষমা চাইছি!!’

তবে বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি নেটাগরিকরা। অমিতাভের এই পোস্ট হাসির জোগান দিচ্ছে তাদের। ফলস্বরূপ মন্তব্যের ঘরে পড়েছে নানা ধরনের হাস্যকর ও ব্যঙ্গাত্মক জবাব।
একজন লিখেছেন, ধন্যবাদ স্যার সব ঠিক করে দেওয়ার জন্য। আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। কারণ ব্যালেন্স শিট মিলছিল না।’ অন্য আরেকজন লিখেছেন, ‘ভাগ্যিস স্যার আপনি ঠিক করে দিলেন, নাহলে আমার রাতে ঘুম হতো না। তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি অমিতাভ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ