1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

সিইও নয়, বিপিএলের সভাপতিই হতে চান সাকিব!

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৬৪ Time View

বিপিএল শুরুর ঠিক আগে সাকিব আল হাসানের মন্তব্য নিয়ে পুরো দেশজুড়ে শুরু হয় তোলপাড়। টুর্নামেন্ট শুরু হয়েছে। ফরচুন বরিশালের হয়ে এক ম্যাচ খেলাও হয়ে গেছে সাকিবের। তবে তার সেই মন্তব্য নিয়ে আলোচনা থামছে না।
বিপিএলের অব্যবস্থাপনা, অনিয়ম নিয়ে রীতিমত বোমা ফাটিয়েছিলেন সাকিব। বিপিএলকে ‘যা তা’ আখ্যা দিয়ে এর অধঃপতনের জন্য ম্যানেজমেন্টকে দায়ী করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
তিনি বলেছিলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে।’
সাকিবের মন্তব্যের জবাবে টুর্নামেন্টের গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল বলেছিলেন, ‘আমি প্রথমে সাকিবকে স্বাগত ও ধন্যবাদ জানাই। সে যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে স্বাগতম জানাই। সে যদি চায়, সামনের বছর থেকেই সিইওর দায়িত্বটা পালন করুক।’
সত্যিই যদি বিপিএলের সিইওর দায়িত্ব নেওয়ার প্রস্তাব আসে, নেবেন কিনা? রোববার একটি পণ্যের প্রচারণায় গিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হন সাকিব। জবাবে তিনি মুচকি হেসে বলেন ‘হলে তো প্রেসিডেন্ট (সভাপতি) হওয়াই ভালো…।’
সাকিবের ধরনটাই এমন, হুটহাট চেয়ার নাড়িয়ে দেওয়া কথা বলতে তিনি ভয় করেন না। এখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের এমন মন্তব্য কীভাবে নেন, সেটাই দেখার!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ