1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এবার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ আরিয়ান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৭০ Time View

কিছুদিন আগেই নোরা ফতেহি ও আরিয়ান খানের ছবি নিয়ে চর্চ্চা ছিল তুঙ্গে। তাও সে ছবি একসঙ্গে ছিল না। একই জায়গায় তাঁদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন এক নেটিজেন। তবে এবার এক পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি ঘুরছে নেটপাড়ায়। সেই ছবি অবশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। সেই থেকেই নোরার বদলে সেই নায়িকাকে নিয়ে তৈরি হয়েছে নয়া জল্পনা।
এবছর বর্ষবরণে দুবাইয়ে পার্টি করছিলেন আরিয়ান খান ও সুহানা খান। সেই পার্টিতে হাজির ছিলেন পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খান। সেখানেই সাদিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় আরিয়ানকে। সেই ছবি পোস্ট করেছেন সাদিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে ক্যাপশনে সাদিয়া লেখেন, ‘নিউ ইয়ার ইভের ছবি’। যদিও পোস্ট করার ২৪ ঘণ্টা পরেই নিয়ম অনুযায়ী সেই ছবি ডিলিট হয়ে যায়। ছবিতে দেখা যায়, পার্টিতে সাদিয়া পরেছিলেন কালো ড্রেস ও কালো কোর্ট আর আরিয়ান পরেছিলেন নীল জিনস, রেড টিশার্ট ও সঙ্গে সাদা জ্যাকেট। আরিয়ানের সেই পার্টিতে হাজির হয়েছিলেন করণ জোহরও। সেই পার্টি থেকে সুহানা, করণ, নোরা ও আরিয়ানের ছবি দেখা গিয়েছিল নেটপাড়ায়।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন যে কে এই সাদিয়া খান? বছর ৩৫-এর সাদিয়া খান পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। একাধিক টিভি শোয়ে তিনি নজর কেড়েছেন পাকিস্তানের দর্শকের। জনপ্রিয় টিভি শো ইমান ইন খুদা অউর মোহব্বত ও মারিয়াম পেরিয়েরায় দেখা যায় তাঁকে। অন্যদিকে আরিয়ানও ডেবিউ করতে চলেছেন বলিউডে। একটি ওয়েব সিরিজ লিখেছেন তিনি, সেটি পরিচালনাও করবেন তিনি। সিরিজটি প্রযোজনা করবেন শাহরুখের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এই বছরেই শুরু হতে চলেছে এই সিরিজের শ্যুটিং। কিছুদিন আগে আরিয়ান নিজেই জানান সেই খবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ