1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নতুন সিনেমার ঘোষণা পরীমনির

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৬৮ Time View

কদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে রায়হান জুয়েল পরিচালিত পরীমনি অভিনীত সিনেমা অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। তা নিয়ে প্রায় প্রতিদিনই প্রচারণায় ব্যস্ত তারা। এরই মাঝে এই পরিচালক ও অভিনেত্রী জুটি চলো বদলে যাই নামে নতুন একটি সিনেমার ঘোষণা দিলেন।
ফেসবুকে পরিচালকের সঙ্গে একটি ছবি পোস্ট করে রোববার রাত সাড়ে ৮টার দিকে নতুন এই সিনেমার নাম ঘোষণা করেন পরীমনি।
এদিকে এই সিনেমার বিষয়টি পরিচালক রায়হান জুয়েলও নিশ্চিত করেছেন।
নতুন সিনেমায় পরীমনির সঙ্গে কবে চুক্তিবদ্ধ হলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ যেটা বলে সেটা এখনও হয়নি। আমি এই সিনেমার গল্পটা ভাবার সময় পরীমনিকেই ভেবে রেখেছিলাম। তাকে গল্পটা শুনানোর পর তারও খুব পছন্দ হয়েছে, গল্পটা নিয়ে সে বেশ এক্সসাইটেড। গল্প শোনেই পরীমনি বলল- চলেন সিনেমার নাম ঘোষণা দিয়ে দেই।’
সিনেমাটির গল্প নিয়ে জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘গল্পটি নিয়ে আরও কাজ করার বাকি আছে। পরীমনি গল্পটা শুনে সেও কিছু বিষয় আলোচনা করেছে। আমরা এখনও গল্পটার ফাইনাল লাইনআপ করছি। তবে এটুকু বলা যায় এটি থ্রিল, রোমাঞ্চ ও অ্যাকশনধর্মী একটি কমার্শিয়াল সিনেমা হবে।’
আর কে কে থাকছেন এই সিনেমায় তা এখনও ফাইনাল করা হয়নি বলেও জানান পরিচালক।
তিনি বলেন, ‘এটি নিয়ে আমাদের আরও কিছু কাজ বাকি আছে, আশা করছি ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আমরা সব ঘোষণা দিব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ