1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

জুটি হলেন আবুল হায়াত-সারিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১৮৬ Time View

সিনিয়র অভিনেতা আবুল হায়াত ও তরুণ অভিনেত্রী সারিকাকে নিয়ে সাখাওয়াৎ হোসেন মানিক ‘জীবনের চতুর্থ অধ্যায়’ নামের একটি নাটক তৈরি করছেন। সজল আহমেদের রচনায় নাকটির শুটিং হবে ১৯ ও ২০ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায়।

পরিচালক মানিক এ প্রসঙ্গে বলেন, ‘তানভীর সাহেব চরিত্রটির রূপকার আবুল হায়াত সংগ্রাম করে বিত্তবান হন। একসময় ছেলেকে সম্পত্তির দায়িত্ত্ব দিলে সে এবং তার বউ অবুল হায়াতকে আর সময় দেয় না। একসময় আবুল হায়াতের মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দেয়। ঠিক সেই চরম মুহুর্তে অদ্বিতীয়া নামে সারিকার আবির্ভাব ঘটে নিঃসঙ্গ আবুল হায়াতের জীবনে। একসময়ে অদ্বিতীয়া নামে সারিকার প্রেমে পড়ে যান তিনি।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহাদৎ হোসেন ও তন্দ্রা প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ