1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

নিষেধাজ্ঞা বহাল, তিন ম্যাচ নিষিদ্ধ লেভানদোভস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৬৪ Time View

বার্সেলোনার তারকা ফুটবলার লেভানদোভস্কির নিষেধাজ্ঞা বহাল রেখেছে স্পেনের অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব স্পোর্ট। আর এর ফলে লা লিগায় বার্সেলোনার পরের তিন ম্যাচ খেলতে পারবেন না তিনি।
লা লিগায় ওসাসুনার বিপক্ষে গত ৮ নভেম্বর প্রথমার্ধে দুইবার হলুদ কার্ড দেখেন লেভানদোভস্কি। দ্বিতীয় কার্ড দেখার পর রেফারির উদ্দেশে আপত্তিকর অঙ্গভঙ্গি করায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন তখন তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে।
ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে বার্সেলোনা, যদিও তা খারিজ করে দেয় কর্তৃপক্ষ। হাল না ছেড়ে লেভানদোভস্কির জন্য কাতালান ক্লাবটি আদালতের দ্বারস্থ হয়। গত মাসে মাদ্রিদের কেন্দ্রীয় প্রশাসনিক আদালত লেভানদোভস্কির নিষেধাজ্ঞা স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়। আর এর ফলে লিগে এস্পানিওলের বিপক্ষে খেলতে পেরেছিলেন তিনি।
বুধবার (৪ জানুয়ারি) টিএডি তার নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত জানায়। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বার্সেলোনার।
নিষেধাজ্ঞা অনুযায়ী লিগে নিজেদের পরবর্তী তিন ম্যাচ আতলেতিকো মাদ্রিদ, গেটাফে ও জিরোনার বিপক্ষে লেভানদোভস্কিকে পাবে না দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ