1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী শততম সিনেমা ও রাজ্জাকের ‘নায়করাজ’ হয়ে ওঠার নেপথ্য কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯ ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু

মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী, চালক আফিজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৫ Time View

রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন নিয়ে আসার পরিকল্পনায় তরুণ প্রজন্মের আশা জাগানিয়া প্রকল্প মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া মেট্রোরেলের প্রথম চালক হবেন মরিয়ম আফিজা।
আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেট্রোরেলের এ যাত্রায় সংযুক্ত রয়েছেন ছয় নারী চালক। তাদের মধ্যে মরিয়ম আফিজা উদ্বোধনী দিনই চালকের আসনে বসার প্রস্তুতি শেষ করেছেন।
এসব তথ্য জানিয়েছেন জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।
তিনি জানান, মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি শেষে ট্রেন চালানোর জন্য পর্যাপ্ত চালক নিয়োগ করা হয়েছে। যাদের মধ্যে ছয় জন নারী চালক রয়েছেন। তাদের প্রশিক্ষণও শেষ হয়েছে।
মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
গত বছরের ২ নভেম্বর চালক হিসেবে নিয়োগ পান তিনি। টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে চালক হিসেবে নিজেকে তৈরি করার কথা জানিয়েছেন তিনি।
মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।
মেট্রোরেলের নারী চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা বলেন, ‘২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এর আগে চালক হিসেবে কোথাও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে আমি কয়েকটি ট্রেনিং করেছি। এখনো ট্রেনিংয়ের মধ্যেই আছি।’
ট্রেন চালানোর জন্য কতটুকু প্রস্তুত জানতে চাইলে মরিয়ম গণমাধ্যমকে বলেন, ‘আমি চালক হিসেবে ট্রেনিংয়ের সব ধাপ পেরিয়েছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ