1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

রাকুল প্রীতকে ইডিতে তলব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ Time View

দক্ষিণি ছবির জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংহকে তলব করল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মাদক পাচারকাণ্ডে যোগের পাশাপাশি আর্থিক তছরুপের ঘটনায় অভিনেত্রীকে ডেকে পাঠাল ইডি। তবে শুধু রাকুল প্রীত নয় দক্ষিণি ছবির ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।
আগামীকাল সোমবার ইডির অফিসাররা তাকে জেরা করবেন।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদককাণ্ড যে সকল নায়িকার নাম উঠে এসেছিল তার মধ্যে অন্যতম রাকুল প্রীত সিং। শুক্রবার ইডির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সোমবার তাকে জেরা করা হবে।
এর আগে এই মামলায় গত বছরের ৩ সেপ্টেম্বর জেরা করা হয়েছিল রাকুলকে। ২০১৭ সালের জুলাই মাসে সংঘীতশিল্পী কেলভিন ম্যাসচেরানেসের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছিল। এলএসজি, এমডিএমএ-র মতো নিষিদ্ধ মাদক মিলেছিল তার কাছে।
এ মামলার রহস্যজট খুলতে ইডি কর্মকর্তারা রবি তেজা, নভদীপ, তানিশ, তরুণ, মুমাইথ খান, রাণা দগ্গুবতিসহ বহু তারকা ব্যক্তিত্বকেই জেরা করেছেন।
গব মিলিয়ে প্রায় ১২টি মামলা দাখিল হয়েছে, যার মধ্যে ১১টি মামলার চার্জশিট পেশ করা হয়ে হয়েছে। টলিউড তারকাদের মূলত রাজসাক্ষী হিসাবেই ডাকা হচ্ছে, চার্জশিটে অভিযুক্তদের তালিকায় অবশ্য নাম নেই তাদের।
খবর টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ