1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বিবাহবার্ষিকীতে রোম্যান্টিক পোস্ট কোহলির

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৭১ Time View

দেখতে দেখতে কেটে গেল পাঁচটা বছর। হাতে হাত রেখে ভালয়-মন্দয় বিয়ের পাঁচ বছর পূরণ করে ফেললেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তবে তাঁদের প্রেম যে এভারগ্রিন, বিবাহবার্ষিকীতে কোহলির পোস্টেই মিলল তার প্রমাণ। তবে কোহলির রোম্যান্টিক পোস্টে যে অনুষ্কা এমন কিছু প্রতিক্রিয়া দেবেন, তা হয়তো অনেকেই প্রত্য়াশা করেননি।
২০১৭ সালের ১১ ডিসেম্বর মাসে ইটালিতে বসেছিল বিরুষ্কার বিয়ের আসর। ডেস্টিনেশন ওয়েডিংয়ে হাজির ছিলেন আত্মীয়পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। তারপর থেকে যখনই সোশ্য়াল মিডিয়ায় ধরা দিয়েছেন এই তারকা দম্পতি, রোম্যান্টিক মুডেই দেখা গিয়েছে তাঁদের। ঘুরতে যাওয়া থেকে সন্তান হওয়ার খবর- সবই ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। এবারও পঞ্চম বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে ভালবাসায় ভরিয়ে দিলেন কোহলি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। যেখানে দেখা যাচ্ছে, হাতে হাত রেখে একে অপরের মাথায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে তাঁরা। ক্যাপশনে লিখেছেন, “অনন্ত সফরের পথের পাঁচ বছর অতিক্রান্ত। তোমায় পাওয়া আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের। আমি তোমায় খুব ভালবাসি।” বিরাট কোহলির এই পোস্টের পরই শুভেচ্ছার বন্যায় ভাসছেন সেলেব দম্পতি। সকলেই অপেক্ষায় ছিলেন, বিরাটের এই পোস্টে কী প্রতিক্রিয়া দেন মিসেস কোহলি। জানেন কী লিখলেন তিনি? অনুষ্কা লিখেছেন, “ঈশ্বরকে ধন্যবাদ যে তুমি পুরনো পোস্টই তুলে ধরোনি।” এরপরই একটি ঠাট্টা ও ভালবাসার ইমোজি দিয়েছেন তিনি। অর্থাৎ মজা করেই যে তিনি এ কথা লিখেছেন, তা বোঝাই যাচ্ছে।
অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে অনুষ্কার প্রতি ভালবাসা উজার করে দিতে দেখা গিয়েছে বিরাটকে। অনেকবারই বলেছেন, অনুষ্কা তাঁর জীবনে এসে তাঁকে পরিণত, সংযত করেছেন। তাঁর বহু অপূর্ণ স্বপ্ন পূরণ করেছেন। এবার অনুষ্কাকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলেও দাবি করলেন কোহলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ