1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

রনিকে বিয়ে না করলেও সারাজীবন বন্ধুর মতো সম্পর্ক থাকবে আমাদের : নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮২ Time View

ঘটা করেই রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সারেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২০ সালের মার্চে তাদের বাগদান সম্পন্ন হয়। সেসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে লেখেন, ‘বন্ধুদের ও পরিবারের সমর্থন এবং আশীর্বাদ নিয়ে সাত বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে গত মার্চ মাসে। এখন আমরা এনগেজড।’
করোনার ভিতর ফারিয়া-রনি দুবাই অবকাশ যাপনে একসাথে ঘুরতে যান সেসময় তারা ইন্সটাগ্রামে ছবি প্রকাশ করেন। ২০১৩ সালে তাদের পরিচয় হওয়ার পর ৭ বছর পর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। তবে করোনার কারণে বিয়েটা আর করা হয়নি তাদের।
এবার সংবাদমাধ্যমে সাফ জানিয়ে দিলেন তারা বিয়ে করছেন না। সে সেময়কার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার করেন তিনি। সেসময় তিনি জানিয়েছিলেন ডিসেম্বরে ঘটা করেই বসবেন বিয়ের পিড়িতে।
কিন্তু দুইটি ডিসেম্বর পার হলেও বিয়ের দেখা নেই ফারিয়ার। তবে বেশি কিছুদিন ধরেই মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন ছিল তার বিয়ে নিয়ে। কেন এখনও বিয়ে করেননি তারা।
নিরবতা ভেঙে নুসরাত ফারিয়া জবাব দিলেন বিয়ে না হওয়ার। একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রনি রিয়াদ রশিদকে বিয়ে আর করছেন না তিনি। আপাতত অবিবাহিত থাকবেন তিনি।
কারণ জানতে চাইলে তিনি জানান, ‘এত জানার দরকারটা কী? ঢালিউডে একজন অভিনেত্রী সিঙ্গেল থাকুক। তিনি আরও বলেন , জোর করে বিয়ে ও বাচ্চা নেয়ার দরকার নেই। এখন একটু শান্তিতে থাকতে চান নুসরাত ফারিয়া।
বিয়ে না হওয়ার ব্যাপারে ফারিয়া আরও বলেন, ‘ আমাদের বোঝাপড়া ভালো থাকলেও সবদিক ভেবে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। রনির সাথে আমার সম্পর্ক সবসময় বন্ধুর মত থাকবে। আমরা দুইজন বোঝাপড়া করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ