1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ফখরুল সাহেব, বাড়াবাড়ি করবেন না : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৬ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব, বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না।
তিনি বলেন, বিএনপি পল্টনে কেন এত বাড়াবাড়ি করছে আমরা জানি। কিছুক্ষণ আগে খবর পেয়েছি ১০ ডিসেম্বর সম্মেলনের আগেই তারা পল্টনে পুলিশের ওপর হামলা শুরু করেছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিকে কেউ বিশ্বাস করবেন না। বাংলাদেশের জনগণ বলে- বিএনপি থেকে সাবধান, তারেক রহমান থেকে সাবধান।
আজ বুধবার বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিভিন্ন সম্প্রচার মাধ্যম সভাটি সরাসরি সম্প্রচার করে।
এর আগে বেলা ১২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। শুরুতেই বক্তব্য দেন জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী।
জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ব্যানার-ফেস্টুন আর তোরণের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। নেতাকর্মীরা দলে দলে মিছিল ও স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে এসেছেন। তাদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ