1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

৪ নভেম্বর গার্মেন্টস এলাকার ব্যাংক খোলা থাকবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১১
  • ২৯৫ Time View

ঈদুল আজহা উপলক্ষে পোষাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীর বেতন ভাতা পরিশোধের সুবিধার্থে গার্মেন্টসবহুল এলাকার শিল্প সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো ৪ নভেম্বর শুক্রবার খোলা থাকবে। পোষাক শিল্পের শ্রমিকদের ঈদের বেতন-ভাতাদির সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ নিয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। সার্কুলারটি বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য ব্যাংকিং সার্ভিস সম্প্রসারণ করা হয়েছে। এতে আগামী ৪ নভেম্বর শুক্রবার ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের পোষাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সার্কুলারে আরো বলা হয়েছে, ব্যাংকিং লেনদেনের সময়-সূচি ব্যাংকগুলো স্বীয় বিবেচনায় নির্ধারণ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ