1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

হারের সঙ্গে বড় অঙ্কের জরিমানাও গুনতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৪ Time View

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে বাংলাদেশ। ১৮৬ রানে রোহিত শর্মাদের আউট করে দিয়েও পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল টাইগাররা। ১৩৬ রানের মাথায় পড়েছিল ৯ম উইকেট। ৫১ রান দূরে থাকতে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।

অসাধারণ দক্ষতা এবং পারফরম্যান্স দেখিয়ে মিরাজ এবং মোস্তাফিজ ভারতীয় দলকে ১ উইকেটে হারিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। সেই হারের দগদগে ক্ষত শুকানোর মতো নয় অবশ্যই ভারতীয়দের। এরই সঙ্গে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে যোগ হয়েছে আইসিসি থেকে আরোপ করা বড় অঙ্কের জরিমানা।

স্লো ওভার রেটের জন্য অভিযুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। যে কারণে প্রতিটি ক্রিকেটারের ৮০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি। সংস্থাটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে এ তথ্য।

আইসিসির এলিট ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে এই শাস্তির কথা ঘোষণা করেন। ভারতীয় ক্রিকেট দল তাদের নির্ধারিত সময়ের চেয়েও ৪ ওভার বেশি করার সময় লাগিয়েছিলেন। যে কারণে ওভারপ্রতি ২০ শতাংশ করে মোট ৪ ওভারের জন্য ৮০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার ঘোষণা দেন আইসিসি ম্যাচ রেফারি।

আইসিসির খেলোয়াড় আচরণবিধির ২.২২ আর্টিকেলে বলা হয়েছে, যদি কোনো দল তাদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ব্যয় করে এবং সেই সময়গুলোকে ওভার দিয়ে হিসাব করা হবে। তাতে প্রতি ওভারের জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হবে।

সে হিসেবে ৪ ওভারের জন্য ভারতীয় ক্রিকেটারদের ৮০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। এ কারণে পরবর্তী কোনো শুনানির প্রয়োজন হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ