1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ১৮ দলীয় জোটের ৫০১ সদস্যের আহবায়ক কমিটি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪০ Time View

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে আহবায়ক ও জেলা জামায়াতের আমীর মওলানা মাঈনুদ্দিন আহম্মেদকে সদস্য সচিব করে জেলা ১৮ দলীয় জোটের ৫০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের মাসদাইর এলাকায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বাসায় ১৮ দলের স্থানীয় নেতাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

তৈমুর আলম খন্দকার জানান, কমিটিতে বিএনপি দলীয় সাবেক এমপি, ১৮ দলীয় জোটের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিএনপি প্রার্থীদের যুগ্ম-আহবায়ক করা হয়েছে।

এছাড়া মহানগর এলাকায় বিএনপি ও ১৮ দলীয় জোটের ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদককে সদস্য করা হয়েছে।

তাছাড়া যেসব নেতা আন্দোলন সংগ্রামে থাকবে তাদেরও এ কমিটিতে ঠাঁই দেওয়া হবে। আগামী ১৬ সেপ্টেম্বর শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় ১৮ দলীয় জোটের সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বিগত বিএনপি সরকারের আমলে গঠিত নারায়ণগঞ্জ জেলা চারদলীয় ঐক্যজোটের আহবায়ক ছিলেন তৈমুর, আর সদস্য সচিব ছিলেন মাঈনুদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ