1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

তৃতীয় শ্রেণি থেকে কোডিং শেখানো হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর জানুয়ারি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। খেলতে খেলতে ৬ থেকে ১৫ বছর বয়সের বাচ্চারা বয়স অনুযায়ী কোডিং, ডিজাইন ও এনিমেশন শিখবে। এভাবেই আমাদের বড় বড় প্রযুক্তিবিদ সৃষ্টি হবে।
রোববার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় এবং উদ্ভাবন ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ শুধু এগিয়েছে। এমন কোনো খাত নেই যেখানে পিছিয়েছে। আমরা চাই না আমাদের সামনে এগোনোর প্রচেষ্টা আবার থেমে যাক।
উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকারের পরবর্তী মেগা প্রকল্প হবে শিক্ষাখাত। আমরা নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে আসছি। শেখায় যদি প্রয়োগ না থাকে তাহলে শেখা অপচয় হয়ে যায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য কাজি নাবিল আহমেদ, ডিন কমিটি আহ্বায়ক ড. সৈয়দ মোহাম্মদ গালিব, শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আক্তার প্রমুখ।
এ সময় উদ্ভাবনে অবদান রাখায় দুইজন শিক্ষক ও শুদ্ধাচারে দুই শিক্ষক ও চারজন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কার দেয়া হয়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্যার জগদিশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও যবিপ্রবি বিদ্যালয়ের উদ্বোধন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ