1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

স্বস্তিকার বেবি বাম্পের ছবি নিয়ে তোলপাড়

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৭৪ Time View

স্বস্তিকা মুখার্জির পরনে ঢিলেঢালা সালোয়ার-কামিজ। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে তার বেবি বাম্প। আয়নার সামনে দাঁড়িয়ে সেলফিতে এভাবে নিজেকে বন্দি করেছেন তিনি। যার একাধিক ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত এই নায়িকা; যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।
২০০৪ সালে প্রমিত সেনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে স্বস্তিকার। তারপর কন্যাকে সিঙ্গেল মাদার হিসেবে বড় করে তুলছেন তিনি। বিয়েবিচ্ছেদের পর অনেকের সঙ্গে স্বস্তিকার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে, তবে আর দ্বিতীয় বিয়ে করেননি এই নায়িকা। কিন্তু আকস্মিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার স্থিরচিত্র সামনে আসায় আলোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার ‘হবু মাকে’ শুভেচ্ছাও জানাচ্ছেন।
এ পরিস্থিতিতে স্বস্তিকার অন্তঃসত্ত্বা হওয়ার কারণ ব্যাখ্যা করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। এক প্রতিবেদনে জানিয়েছে, ‘কালা’ সিনেমায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি। এ সিনেমায় ঊর্মিলা চরিত্রে অভিনয় করেন তিনি। কাহিনির ক্রমান্বয়ে অন্তঃসত্ত্বা রূপে দেখা যায় তাকে। এ চরিত্রের লুক টেস্টের ছবি এগুলো। আর সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী।
‘কালা’ সিনেমাটি নির্মাণ করেছেন অন্বিতা দত্ত। স্বস্তিকা ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি ও প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল। সপ্তাহ দুয়েক আগে মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। যা থেকে জানা যায়, চারের দশকের গ্ল্যামার জগতের প্রেক্ষাপটে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা এটি। সিনেমাটির প্রধান চরিত্র মঞ্জুশ্রীর মায়ের ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে। আগামী ১ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ