1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

বিএনপি অসৎ উদ্দেশ্যে নয়াপল্টনে সভা করতে চায় : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪৮ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সৎ উদ্দেশ্যে সরকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিতে চেয়েছিল। কিন্তু বিএনপি অসৎ উদ্দেশ্যে নয়া পল্টনে সভা করতে চায়। তারা যদি এ চেষ্টা করে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
আজ রোববার (২৭ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নয়াপল্টনেই সভা করতে চান। নয়াপল্টনে সভা করার উদ্দেশ্য হলো গণ্ডগোল করা। আবার পুলিশের পক্ষ থেকেও সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে অনুমতি দেওয়ার কথা।
জনজীবনে বিঘ্ন ঘটলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ব্যস্ততম সড়কে সমাবেশ করে বিএনপি জনজীবনে বিঘ্ন সৃষ্টি করলে সরকার ব্যবস্থা নিবে। কারণ সরকার জনজীবন বিঘ্ন করার, গণ্ডোগোল করার সুযোগ দিতে পারে না। সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
হাছান মাহমুদ বলেন, গতকাল কুমিল্লায় বিএনপি সমাবেশ করেছে, বড় পিকনিক করেছে। পিকনিকের আগের দিন অনেক বড় আয়োজন ছিল। অনেক মানুষ পিকনিক করে সমাবেশের আগেই চলে গেছে।
ঢাকা শহরের অগ্নি-সন্ত্রাসীরা লুকিয়ে আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির বড় নেতারা এসব অগ্নি-সন্ত্রাসের অর্থদাতা ও মদদদাতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ