1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

দেশে বুস্টার ডোজের আওতায় ৫ কোটি ৮৯ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫৬ Time View

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৫২ হাজার ৪৭৭ জন।
আজ রোববার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ৬৩ হাজার ৫৫৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ হাজার ২৭১ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৪ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৬৫৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৭৩৩ জন।
২০২১ সালের ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ৮১ হাজার ৮১২ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে এক কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৭৮২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ১২১ শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ২১৮ শিক্ষার্থী। তবে এখন পর্যন্ত কাউকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।
আর পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৭ জনকে করোনা প্রথম ডোজ দেওয়া হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় ফাইজারের বিশেষ এ টিকার ডোজ পেয়েছে ৬০ হাজার ৬৩৩ শিশু। আর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছে আট লাখ ৬৬ হাজার ৪৯১ জনকে।
এদিকে দেশে এ পর্যন্ত ৫ লাখ ৫৪ হাজার ৫৭২ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। আর ১৪ হাজার ২৮২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৫ বছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ