1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ইয়াসিরের সফল অস্ত্রোপচার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৭৪ Time View

আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের দিনে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসির আল শেহরানি। সতীর্থ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে চোয়ালের হাড় ভেঙে যায় তার। আর সে কারণে তাকে যেতে হয়েছে অস্ত্রোপচারের মধ্য দিয়ে।
ম্যাচ শেষে দেশে উড়িয়ে নেয়া হয় ইয়াসিরকে। এরপর সৌদি যুবরাজের ব্যক্তিগত বিমানে করে জার্মানিতে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় তাকে।
বুধবার রাতে ইয়াসিরের চোয়ালের অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচারে সুস্থ আছেন তিনি।
বুধবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি ফুটবল ফেডারেশন।
ইয়াসির শাহরানির ইনজুরির ঘটনাটি ঘটে ম্যাচের শেষ দিকে এসে। আর্জেন্টাইন আক্রমণ প্রতিহত করতে লাফ দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আলওয়াসি। এতে গোল বাঁচালেও সতীর্থ ইয়াসিরকে আহত করে ফেলেন তিনি।
লাফ দেয়ার কারণে সৌদি গোলরক্ষকের হাঁটুর সঙ্গে বেশ জোরেই আঘাত লাগে ইয়াসিরের চোয়ালের। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন এ ডিফেন্ডার। অনেকটা সময় মাটিতেই পড়ে থাকতে দেখা যায় তাকে।
মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে মাঠ থেকে তুলে নিয়ে যাওয়া হয় ইয়াসিরকে।
এক্স-রের পর দেখা যায় শাহরানির চোয়াল ও মুখের বাম দিকের হাড় ভেঙে গেছে। মুখের ভেতর রক্তক্ষরণ হওয়ায় তাকে অস্ত্রোপচার করার নির্দেশ দেন চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ