1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৭ Time View

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মারাত্মক ভূমিকম্পে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। এ সময় ৭০০ জন আহত হন। দেশটির স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। এ সময় অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভূমিধস হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, এ ভূমিকম্পটি পশ্চিম জাভার সিয়ানজুর অঞ্চলে কেন্দ্রীভূত ছিলো এবং এটা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পর্যন্ত অনুভূত হয়েছিল। এ সময় সেখানকার আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসে।
পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরের প্রশাসনের প্রধান হারমান সুহেরম্যান বলেন, সর্বশেষ তথ্যানুসারে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের এ ভূমিকম্পে ৪৬ জন নিহত হয়েছে। দেশটির বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীরা আসছেন। এ ভূমিকম্পে প্রায় ৭০০ জন আহত হয়েছে।
তিনি বলেন, ভূমিকম্পে হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাকার্তার কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় কিছু লোক অফিস খালি করে রাস্তায় নেমে আসে। অন্যরা বিল্ডিং এবং আসবাবপত্র নড়তে দেখেছে।
গত শুক্রবার ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৯ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিলো সুমাত্রার পশ্চিম উপকূলীয় শহর বেঙ্কুলুকু থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। গত কয়েক দিনে দেশটিতে ৪ দশমিক ৭ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে মধ্য ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার আগে গত মাসে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আব্রা প্রদেশ। ওই ভূমিকম্পে অন্তত ২৬ জন আহত হয় এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ