1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

দেশে প্রচুর খাদ্য রয়েছে, কোনো দুর্ভিক্ষ হবে না : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪৬ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে কোনো দুর্ভিক্ষ হবে না। আমাদের দেশে প্রচুর খাদ্য রয়েছে। আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মেম্বার্স ডের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা চাইছেন ট্যাক্স কমানো হোক। কিন্তু ট্যাক্স কমানোর চেয়ে জরুরি কৃষকদের ভর্তুকি দেওয়া। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার অনেক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। কেবল কৃষকদের সার প্রদানের ক্ষেত্রেই ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সততা আর নিষ্ঠার সঙ্গে যারা ব্যবসা করেন তারা অবশ্যই নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জন করবেন। ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে প্রকৃত ব্যবসা না করে ভিন্ন খাতে অর্থাৎ বাড়ি গাড়ি বানিয়ে ফেলেন তারা পরে ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে ডিফল্টার হয়ে যান।
নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে সভায় নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালি, পরিচালক মোসাদ্দেক হোসেন খান ও যশোধা জীবন দেবনাথ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ