1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মুম্বাই বিমানবন্দরে আটক শাহরুখ খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৭২ Time View

মুম্বাই বিমানবন্দরে আটক হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, দেশটির শুল্ক দপ্তর থেকে আটক করা হয় কিং খানকে। এ সময় তিনি ব্যক্তিগত বিমানে দুবাই থেকে নিজ দেশ ভারতে ফিরছিলেন।
সূত্রের দাবি, শাহরুখের কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।
জানা গেছে, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শনিবার ফিরছিলেন। বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম মোতাবেক যা যা করতে হত, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি। এর পর বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন অভিনেতা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক হওয়ার ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাহরুখের পক্ষ থেকে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সংযুক্ত আরব আমির শাহির শারজা থেকে শনিবার মুম্বই ফিরছিলেন শাহরুখ। তার কাছে বহুমূল্য ঘড়ির খাপ ছিল বলেই তাকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা। এর পর শাহরুখকে ৬ লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে বলে সূত্রের খবর। তবে শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে। ব্যক্তিগত বিমানে করে দুবাই গিয়েছিলেন সুপারস্টার।
খবর আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ