1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

সুস্থ হয়ে দেশে ফিরলেন সোহেল রানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪৮ Time View

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানার চোখে নতুন করে জটিলতা দেখা দিয়েছিল। এ কারণে গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে তার চোখের সার্জারি হয়। এতে সুস্থতার বদলে উল্টো জটিলতায় দেখা দেয়।
এ কারণে উন্নত চিকিৎসার জন্য ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় কিংবদন্তি এই অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধাকে।
তবে নতুন খবর, সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা। শুক্রবার (১১ নভেম্বর) সকালে সোহেল রানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে সুখবরটি দেন।
ছবির ক্যাপশনে এই অভিনেতা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিদেশের জটিল অপারেশনের পর ভালো হয়ে দেশে আসা। ’
এদিকে সোহেল রানার দেশে আসার বিষয়টি নিশ্চিত করে তার ছেলে মাশরুর পারভেজ বলেন, দুই দিন হলো আমরা দেশে ফিরেছি। এখন বাবা এখন সম্পন্ন ভালো আছেন। আবারও চিকিৎসা ফলোআপ করার জন্য মার্চে সিঙ্গাপুরের ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। সেখান থেকে সুস্থ হয়ে ৮ মাস ভালোই ছিলেন তিনি। এরপরেই চোখের সমস্যা দেখা দেয় এই অভিনেতার।
সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ। চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে ‘সোহেল রানা’ নামে পরিচিত হন তিনি। ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ