1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২
  • ১১১ Time View

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। মহাজোট সরকারের মূল লক্ষ্যই হলো ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। তাই পর্যাপ্ত সার বরাদ্দ দিয়ে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটানো হয়েছে।’

বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে বিকল্প জ্বালানি তেল ফার্নেস উৎপাদনকারী এস গোল্ডেন রিনিউয়্যাবল এনার্জি প্লান্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সরকারের সাড়ে ৩ বছরে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। দেশে যেন কেউ বেকার না থাকে সেজন্য নতুন নতুন শিল্প কল কালরখানা স্থাপনে শিল্প উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ্য থেকে।’

এ সময় মন্ত্রী সৈয়দপুর বিসিক শিল্প নগরীর জন্য ২০ একর জমি অধিগ্রহণের ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতি কল্যান প্রসাদ পোদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট মোল্লা মাহমদ হাসান, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি ওয়াহেদ সরকার ও  শিল্প প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাজ কুমার পোদ্দার।

এ সময় প্লানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন টায়ার পাইরেলাইসিস প্লান্ট সোসাইটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মহসিনুল হাবিব।

এদিকে, মন্ত্রী বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এতে সভাপতিত্ব করেন সমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক ও সাম্যবাদী দল নীলফামারী জেলা শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমান সবুজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ