1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

আইরিশদের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪১ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে ৩৫ রানে হেরেছে আয়ারল্যান্ড। শুক্রবার (৪ নভেম্বর) নিউজিল্যান্ডের দেয়া ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান করে আইরিশরা। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের দেয়া ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন পল স্টার্লিং ও বালবির্নি। দুইজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৬৮ রান পায় আয়ারল্যান্ড। দুই ওপেনারের বিদায়ের পর বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ১৫০ রানেই থেমে যায় আইরিশদের ইনিংস।
আয়ারল্যান্ডের পক্ষে স্টার্লিং ২৭ বলে ৩৭, বালবির্নি ২৫ বলে ৩০ ও ডকরেল ১৫ বলে ২৩ রান করেন। নিউজিল্যান্ডের ফার্গুসন ২২ রানে নেন তিন উইকেট। এছাড়া দুইটি করে উইকেট লাভ করেন টিম সাউদি, ইশ সৌধি ও স্যান্টনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ