1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ইন্দো-বাংলা সম্পর্ককে দৃঢ় করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫৩ Time View

প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশের গণমাধ্যম ইন্দো-বাংলা সম্পর্ককে দৃঢ় করতে ভূমিকা পালন করছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কলকাতায় বাংলাদেশে গণমাধ্যমে কর্মরতদের শুধু দুই দেশের গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক তৈরিতে নয়, গণমানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করতে হবে।’
শনিবার (২৯ অক্টোবর) কলকাতায় ইন্দো-বাংলা প্রেসক্লাবের এক অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। ‌বিকালে কলকাতার নন্দনে বাংলাদেশ চতুর্থ চলচ্চিত্র উৎসবের সূচনাও করবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
এদিন কলকাতার বাইপাস সংলগ্ন স্প্রি ক্লাবে ইন্দো-বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে মন্ত্রী ড. হাছান মাহমুদসহ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আগত প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয়। ইন্দো-বাংলা প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ।
এসময় আরও উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, এবিনিউজ টোয়েন্টিাফোর ডট কম ও সাপ্তাহিক বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায়, একাত্তর টেলিভিশনের এমডি মোজাম্মেল বাবু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, কালবেলার প্রকাশক সন্তোষ শর্মা, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীশ সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক প্রমুখ।
এসময় কলকাতায় বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিদের এ ধরনের একটি সংগঠন গড়ে ওঠায় মুগ্ধতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। এরপর কলকাতা প্রেসক্লাবে ‘মিট দ্যা প্রেসে’ অংশ নেন তথ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ