1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

আমার সম্পর্কে এটি আপনাদের ভুল ধারণা: জাহ্নবী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৭৫ Time View

অনেকেই মনে করেন বনি কাপুর ও শ্রীদেবীর মেয়ে হওয়ায় বলিউডে বাড়তি সুবিধা পেয়েছেন জাহ্নবী কাপুর। এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন জাহ্নবী।
তিনি বলছেন, আমার সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা হলো যে, আমি নাকি বাড়তি সুবিধা পেয়েছি। কঠোর পরিশ্রম কী, তা নাকি আমি জানি না। আমি হয়তো প্রতিভাবান নই, কিংবা সুন্দরীও নই। কিন্তু এটা জানি যে, ছবির সেটে সবচেয়ে পরিশ্রমী মানুষ আমি।
২০১৮ সালে বলিউডে পা রাখেন জাহ্নবী। তার প্রথম সিনেমা মুক্তির কয়েক মাস আগেই মারা যান মা শ্রীদেবী। প্রথম সিনেমাতে জাহ্নবীর অভিনয় নজর কাড়ে। সিনেমা সফলও হয়। এর মধ্যেই ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পরই স্বজনপ্রীতির অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে যায় বলিউডে। তারকাসন্তানরা বাড়তি সুবিধা পান— এই অভিযোগ দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে জাহ্নবী যে মন্তব্য করলেন, তার আলাদা গুরুত্ব রয়েছে।
আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে জাহ্নবীর নতুন সিনেমা। যার নাম ‘মিলি’। আপাতত নতুন সিনেমার প্রচারে ব্যস্ত বলিউডের হাল প্রজন্মের অন্যতম উজ্জ্বল এই মুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ