1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

‘বিশ্বকাপে আফ্রিদিকে আর খেলানোই উচিত নয়’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪৫ Time View

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইনআপ একাই দুমড়েমুচড়ে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। তবে চলতি বিশ্বকাপে হতাশ করেছেন তিনি। উইকেট তো নিতেই পারেননি, উল্টো ভারতীয় ব্যাটারদের হাতে বেধড়ক মার খেয়েছেন বাঁহাতি পেসার।
এবার আফ্রিদিকে নিয়ে অধিনায়ক বাবর আজমকে সতর্ক করলেন সাবেক পাকিস্তানি তারকা পেসার আকিভ জাভেদ। তিনি বলছেন, এ বিশ্বকাপে আফ্রিদিকে আর খেলানোই উচিত নয় বাবরের। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে আকিভ বলেন, আফ্রিদিকে দেখে ১০০ শতাংশ ফিট বলে মনে হয়নি আমার। সে প্রথম বল করতে যখন দৌড় শুরু করে, তখন আমি ভাবছিলাম, এটা কী হচ্ছে! মনে হচ্ছিল, শুরুতে তার স্পিড কোথাও যেন হারিয়ে গেছে। বল হাতে দৌড়ানোর সময় চোট সম্পর্কে অনেক সচেতন ছিল ও।
তিনি বলেন, বাবরকে দেখতে হবে আফ্রিদি ঠিকমতো দৌড়াতে পারছে কি না। দৌড়ানোর সময় হাঁটু নিয়ে সচেতন থাকছে সে। ভাবছিল, আবার যদি চোট লেগে যায়। এমনটা হলে তাকে খেলানো বা খেলতে দেয়াটা হবে সবচেয়ে বড় ভুল।
গত রোববার মেলবোর্নে টিম ইন্ডিয়ার বিপক্ষে নিজের স্পেলের শেষ দুই ওভারে ২৬ রান দেন আফ্রিদি। গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে হাঁটুতে চোট পান তিনি। এতে এশিয়া কাপ এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলেননি বাঁহাতি গতিতারকা।
পরে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে যোগ দেন আফ্রিদি। তবে একটিও ম্যাচ খেলেননি তিনি। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে দুটি ওয়ার্ম আপ ম্যাচে খেলেন স্পিডস্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ