1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দেশের বাজারে কমলো সোনার দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৬৯ Time View

বাংলাদেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১১৬ টাকা কমালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে, মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮০ হাজার ১৩২ টাকা। আজ সোমবার পর্যন্ত দাম ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।
সোমবার (২৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮০ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৪ হাজার ৩৫৫ টাকা।
তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।
আজ সোমবার (২৪ অক্টোবর) ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি সোনা ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬৬ হাজার ৪৮৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৫ হাজার ১৭১ টাকায় বেচাকেনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ