1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

নেইমারের গোলে, পিএসজির সহজ জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৪৫ Time View

কিলিয়ান এমবাপ্পের পাস থেকে নেইমারের গোল, অতঃপর দুই জনের এক সঙ্গে উদযাপন। এমন দৃশ্য যেন স্মরণ করিয়ে দেয় এমবাপ্পের সঙ্গে মেসি-নেইমারের কোনো দূরত্ব নেই।
রোববার (১৬ অক্টোবর) পার্ক দে প্রিন্সেসে মার্শেইয়ের বিপক্ষে এমবাপ্পের পাস থেকে নেইমারের করা একমাত্র গোলেই জয় পায় লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। আর তাতে একমাত্র দল হিসেবে এই মৌসুমে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখল পিএসজি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচ শেষে ৯ জয় ও ২ ড্র’সহ ২৯ পয়েন্ট নিয়ে যথারীতি লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা ধরে রেখেছে পিএসজি। সমান ম্যাচে ৭ জয়, ২ ড্র ও ২ হারে ২৩ পয়েন্ট নিয়ে মার্শেই আছে ৪ নম্বরে।
সব প্রতিযোগিতা মিলে অবশ্য তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে দুটি ম্যাচেই ১-১ ড্র করার মাঝে লিগে রেঁসের মাঠে গোলশূন্য ড্র করেছিল ক্রিস্তফ গালতিয়েরের দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ