1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

দেশকে রক্ষা করতে বেশি বেশি বৃক্ষ রোপণ অপরিহার্য : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৬১ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া থেকে দেশকে রক্ষা করতে বেশি বেশি বৃক্ষ রোপণ অপরিহার্য। দেশের আনাচে-কানাচে বৃক্ষ রোপণ কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। শিশুদের গাছের প্রতি ভালবাসা জাগ্রত করার উদ্যোগ নেয়া প্রয়োজন।
আজ শনিবার বাঁধন সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘যুগব্যাপী (২০২২-২০৩৪) মুজিবের সবুজ বাংলাদেশ প্রকল্প’-এর আওতায় কেরানীগঞ্জস্থ চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারলে পরিবেশ সুরক্ষিত থাকবে। সরকার তাই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বৃক্ষ রোপণের পর তা সংরক্ষণের দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে।
বাঁধন সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সীমা হামিদ বলেছেন, তৃণমূল পর্যায় হতে পরিবেশ উন্নয়নে কার্যকর অবদান রাখতে ‘মুজিবের সবুজ বাংলাদেশ’ নামক প্রকল্প নেয়া হয়েছে। গ্রামাঞ্চলে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ এবং শহরাঞ্চলে ছাদ বাগান করতে সহযোগিতা করা হবে। পলিথিনের যত্রতত্র ব্যবহার পরিহারে জনসচেতনতা সৃষ্টিতেও বাঁধন সোসাইটি অব বাংলাদেশ কাজ করবে। তিনি এসময় বলেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যহত রাখতে হবে।
এ সময় কেরানীগঞ্জের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ