1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান

মন্ত্রীর সাক্ষাৎ ক্রিকেটারদের পরে ফোরাম এবং ক্লাব কর্মকর্তারা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৪ Time View

সাবেক ক্রিকেটারদের সাত জনের একটি দল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কাছে গিয়েছিলো ক্রিকেট বোর্ডে তাদের সংরক্ষিত অধিকার বহাল রাখার দাবি নিয়ে। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ক্রিকেটারদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে আলোচনা করেছেন। কোন প্রতিশ্রুতি বা আশ্বাস না দিলেও খেলোয়াড়দের ব্যাপারে তিনি ইতিবাচক।

ক্রিকেটারদের দলে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, শাকিল কাশেম, সেলিম শাহেদ, কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, মেহরাব হোসেন অপি এবং কোয়াব সাধারণ সম্পাদক দেবোব্রত পাল। দলে তারা ছোট হলেও তাদের দাবিতে যুক্তি ছিলো। অধিকার আদায়ে তারা অনড়। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোয়াব সভাপতি দুর্জয় বললেন, ‘আমরা আমাদের দিক থেকে বলেছি। আমাদের দাবি ছিলো আগের কাউন্সিলর সংখ্যা বহাল রাখা। সুযোগ থাকলে আরও কিছু পদ সৃষ্টি করতে অনুরোধ করেছি। আমার বিশ্বাস তিনি আমাদের দিকটি গুরুত্বসহকারে অনুধাবন করতে পেরেছেন।’

ক্রিকেটারদের প্রতিপক্ষ হয়ে ফোরাম এবং ক্লাব কর্মকর্তারাও ক্রীড়ামন্ত্রীর কাছে গিয়েছিলেন, একই দিন ভিন্ন ভিন্ন সময়ে পাল্টা বক্তব্য তুলে ধরতে। মন্ত্রী তাদের কথাও ধৈর্য্য সহকারে শুনেছেন। তবে কোন আশ্বাস দেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ