1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

পাকিস্তান এখন দেউলিয়া হওয়ার পথে : টেলিযোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৪৮ Time View

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, একাত্তরে পাকিস্তানি রুপির মূল্য ভারতীয় মুদ্রার মূল্যের থেকেও কম ছিল। এখন পাকিস্তানের রুপির মূল্য বাংলাদেশের টাকার মানের অর্ধেক। দেশটি এখন দেউলিয়া হওয়ার পথে।
আজ শুক্রবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা এবং সন্তান ও প্রজন্মের করণীয় শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ভাষার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্রের ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করছি।
দেশের নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে নানা ধরনের মানুষ আছ। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তারপর হিন্দু ধর্মাবলম্বী। এছাড়াও রয়েছে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষ। বাঙালি প্রত্যেক ধর্মকে সম্মান করেও নিজেদের ধর্ম পালন করে; কিন্তু ধর্মকে দিয়ে মনুষ্যত্ব বিভাজন করে না।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, একাত্তরে আমরা সবাই মিলে পাকিস্তানবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু এরা রয়েই গেছে। বঙ্গবন্ধু এই পাকিস্তানপন্থিদের সামাল দিতে পারলেও জিয়া এসে ঠিক তার উল্টোটা করলেন। কারণ, তার (জিয়া) উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্র বানানো, এদেশকে পাকিস্তানি ভাবধারার দিকে নিয়ে যাওয়া।
দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়ন প্রসঙ্গে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাইজেশনের ফলে গত কোরবানির ঈদে সাড়ে চার লাখ গরু অনলাইনের মাধ্যমে কেনাবেচা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক নাসির উদ্দিন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহম্মেদ (সালু) প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ