1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

সাবেক স্বামীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক : মালাইকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪৫ Time View

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। অভিনেতা-নির্মাতা আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। তবে তাদের সম্পর্কের সমীকরণ এখনো অনেক ভালো বলে জানিয়েছেন মালাইকা।

বলিউডের ‘মুন্নি’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘এখন আমাদের সমীকরণ আগের চেয়ে আরো ভালো। আমরা অনেক পরিণত হয়েছি। মানুষ হিসেবেও উন্নতি হয়েছে। ছেলের সঙ্গেও সম্পর্ক আরো ভালো হয়েছে। সে জানে, এখন আমি খুশি।’

আরবাজের সঙ্গে মালাইকার বিচ্ছেদের নেপথ্যে কারণ নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হয়েছে। এমনকি অনেক কটু কথাও শুনতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে দুজনেই এ বিষয়ে কোনো কথা বলেননি। মালাইকা আরো বলেন, ‘সাবেক স্বামীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আমি খুশি। নিজের জন্য রুখে দাঁড়াতে পেরেছি।’

আরবাজ খানের সঙ্গে ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি ছেলেসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ