1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২ রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী

ফাইভ-জি যুগে প্রবেশ করল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৫০ Time View

দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রথম দেশ হিসেবে মোবাইল প্রযুক্তির পঞ্চম প্রজন্ম বা ৫-জি যুগে প্রবেশ করেছে ভারত। আজ শনিবার রাজধানী দিল্লির প্রগতি ময়দানে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে এই মোবাইল পরিষেবা উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের টেলিযোগাযোগ দপ্তরের (ডিওটি) একটি সূত্র জানিয়েছে, বর্তমানে রাজধানীতে এবং আগামী ২৪ অক্টোবর দীপাবলী উৎসবের পর মুম্বাই, চেন্নাইসহ ভারতের ১৩টি শহরে চালু হবে এই পরিষেবা। আগামী দুই বছরের মধ্যে পুরো ভারত ফাইভ জি নেটওয়ার্কের আওতায় আসবে আশা করছে কেন্দ্রীয় সরকার।

দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। আজ থেকে আগামী ৪ অক্টেবর, মঙ্গলবার পর্যন্ত চলবে এই আয়োজন। ১ থেকে ৪ অক্টোবর আয়োজিত হবে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস।

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন সিমকার্ড প্রস্তুকারী কোম্পানি রিলায়েন্স জিয়ো, সুনীল ভারতী মিত্তালের ভারতী এয়ারটেল, কুমার মঙ্গলম বিড়লার ভোডাফোন আইডিয়াসহ দেশটির সব সিমকার্ড প্রস্তুতাকারী কোম্পানি অংশ নিয়েছে সেই কংগ্রেস বা মেলায়।

শনিবার ফাইভ জি পরিষেবা উদ্বোধনের পর মেলায় বিভিন্ন কোম্পানির স্টল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতের টেলিকম ক্ষেত্রের বিশেষজ্ঞদের দাবি, ভারতের জন্য ব্যাপক লাভজনক হবে এই ফাইভ জি প্রযুক্তি এবং ২০২৩ সাল থেকে ২০৪০ সালের মধ্যে কেবল এই খাত থেকেই ভারতের আয় হবে অন্তত ৫০ কোটি ডলার।

ফাইভ-জি স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিল্যায়্যান্স জিয়ো। ফাইভ-জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাদ্দ পেয়েছে এই কোম্পানি। মোট ১০টি ব্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে ৭১ শতাংশ বিক্রি হয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকায়।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ