1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

এশিয়া কাপে বাংলাদেশকে মামুলি টার্গেট দিলো থাইল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৬০ Time View

শিরোপা ধরে রাখার মিশনে নারী এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ থাইল্যান্ড। টাইগ্রেস বোলারদের আঁটসাট বোলিংয়ে ২ বল আগে সব উইকেট হারিয়ে মাত্র ৮২ রানই করতে পেরেছে থাই মেয়েরা। তাই প্রথম ম্যাচে জয়ের জন্য জ্যোতি-জাহানারাদের প্রয়োজন মাত্র ৮৩ রান।

শনিবার (১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৯টায়। একই দিন দুপুর দেড়টায় শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামবে ভারত। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

টস জিতে আগে ব্যাট করতে নামে থাই মেয়েরা। দলীয় ১৩ রানে নান্নাপাটকে হারায় থাইল্যান্ড। ১৬ রানে থাই অধিনায়ককে ফিরিয়ে দলটিকে দ্বিতীয় ধাক্কা দেন সোহেলী আক্তার। দলীয় ৫৪ রানে তৃতীয় উইকেট হারায় থাই মেয়েরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ২০ ওভারের ২ বল বাকি থাকতে ৮২ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড।

বাংলাদেশের পক্ষে রোমানা ৩টি, নাহিদা, সানজিদা ও সোহেলি ২টি করে এবং সালমা খাতুন একটি উইকেট লাভ করেন।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দল আছে দুর্দান্ত ফর্মে। সর্বশেষ ৫ ম্যাচের ৫টিই জিতেছে তারা। অন্যদিকে ৫ ম্যাচের তিনটি জিতেছে থাইল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ