1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত এমপি প্রার্থী আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি ‘এটি একটি ভালো সূচনা’—যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ঘোষণা বিএনপির ইশতেহারে কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়লেন সরকারি কর্মচারীরা ধর্মনিরপেক্ষতা নয়, সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমান অধিকার চায় বিএনপি আর্থিক নিয়ম ভাঙার শাস্তি মুখে লেস্টার সিটি

ক্রিকেটার আল-আমিনের জামিন মঞ্জুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২ Time View

পারিবারিক সহিংসতার অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় জামিন পেলেন জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সফিউদ্দিন এই ক্রিকেটারকে জামিন দেন।

আজ সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন আল-আমিন। একই সঙ্গে জামিনের আবেদন করেন। মামলার বাদী ও আল-আমিনের পক্ষের আইনজীবীর শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ৬ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন আদালত।

এর আগে আল-আমিনের স্ত্রী ইশরাত জাহান গত ৭ সেপ্টেম্বর এই মামলা দায়ের করেন। ওই দিন অভিযোগ আমলে নিয়ে আল-আমিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ জারি করেন।

২০১০ সালের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ১৫ (১) (এ) (বি) (সি) / ১৬ (৫) (৬) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় প্রতি মাসে ১০ লাখ টাকা ভরণপোষণও দাবি করা হয় এই মামলায়।

মামলায় ইশরাত জাহান অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে তাঁর স্বামী দুই সন্তানের লেখাপড়ার খরচসহ তাঁকে ভরণপোষণ দেননি। তিনি আরও জানান, গত ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আল-আমিনের মা তাঁকে টেলিফোন করে বলেন তাঁর ছেলে দাম্পত্য জীবন চালিয়ে যাবেন না এবং দুই সন্তানের শিক্ষার খরচসহ তাঁর ভরণপোষণ দেবেন। তবে, এরপর তাঁকে তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন সময়ে আল আমিন স্ত্রীর সঙ্গে সহিংসতার আচরণ করতেন বলে মামলার অভিযোগে বলা হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় আল-আমিনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছিলেন ইশরাত জাহান। সেখানে তিনি অভিযোগ করেছেন, ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে আল-আমিন তাঁকে নির্যাতন ও লাঞ্ছিত করেছেন। এ ছাড়া আল-আমিন তাঁকে তাঁর সন্তানসহ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের দাবিতে দায়ের করা মামলায় আল-আমিন আত্মসমর্পণ করার পর হাইকোর্ট তাঁকে ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ