1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

যে বিভীষিকার মধ্যে দিয়ে গিয়েছি, তার চেয়ে খারাপ কিছু হতে পারে না : গৌরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ Time View

গত বছর শাহরুখ-পুত্র আরিয়ান খান মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তাঁর মা গৌরী খানই প্রথম মুখ খুলেছিলেন। ১৭ বছর পর আবার করণ জোহরের কফির আড্ডায় এলেন খ্যাতনামী অন্দরসজ্জা শিল্পী। সপ্তম সিজনের ১২তম পর্বে গৌরীর সঙ্গী হয়েছিলেন মাহীপ কপূর এবং ভাবনা পান্ডে।

মুম্বাইয়ের প্রমোদতরী থেকে আরিয়ান গ্রেফতার হন। মাদক-কাণ্ডে জেল হয় তাঁর। পরে জামিনে মুক্তি পান। তারও পর বেকসুর খালাস। এই সময়ের ঝড় সামলে গৌরী এখন কেমন আছেন? খোঁজ নিয়েছিলেন করণ। শাহরুখ-পত্নীকে বললেন, “শুধু পেশাগত ভাবে নয়, ব্যক্তিগত ঝড়ঝাপটাও অনেকটাই গেল। তোমরা যতটা শক্ত ছিলে, সেটাও কুর্নিশ করার মতো। আমি জানি পরিবার হিসাবে, মা-বাবা হিসাবে এই পরিস্থিতি সামলানো কতটা কঠিন ছিল। আমরা সবাই যেমন একই পরিবারের সদস্য, আমার মনে হয় আমিও তোমার সন্তানদের অভিভাবকের মতো। কিন্তু গৌরী, আমি তোমাকে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেখেছি। অন্য যে সব পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের তুমি কি কিছু উপদেশ দিতে চাও?”

জবাবে গৌরী বললেন, “সত্যিই তাই। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তার চেয়ে খারাপ কিছু হতে পারে না। মা হিসাবে, অভিভাবক হিসাবে কঠিন দিন দেখেছি। কিন্তু আজ, যেখানে দাঁড়িয়ে আছি, পরিবার হিসাবে আমাদের বন্ধন অনেক দৃঢ়। প্রত্যেকে প্রত্যেককে খুব ভালবাসি। পরিবার-পরিজনের ভালবাসাও পেয়েছি অনেক, যা আগে উপলদ্ধি করিনি। তাঁরাই আমাদের এই ঝড় সামলে উঠতে সাহায্য করেছেন।”

২০২১ সালের অক্টোবর মাসে মুম্বইতে মাদক পাচার-কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। সেই থেকে দুঃসময় শুরু হয়েছিল খান পরিবারের। তবে উপযুক্ত প্রমাণের অভাবে চলতি বছর আরিয়ানকে নির্দোষ ঘোষণা করায় ছাড়া পেয়েছেন তিনি।

খারাপ সময় পেরিয়ে উঠে আরিয়ান এখন মন দিয়েছেন বলিউডে কেরিয়ার তৈরিতে। অভিনয় নয়, পরিচালনায় থাকতে চান তিনি। তবে তৈরি হয়ে তবেই সে কাজে হাত দেবেন। তার আগে লিখছেন চিত্রনাট্য। খুব শীঘ্রই তাঁর লেখা গল্পে সিরিজ তৈরি হবে বলিউডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ