1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

এক গোল করে দুই রেকর্ড স্পর্শ করলেন মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭ Time View

গেল মৌসুমটা ভালো কাটেনি লিওনেল মেসির। বাদ পড়েছেন ২০০৫ সালের পর প্রথমবারের মতো ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা থেকেও। তবে নতুন মৌসুম দুর্দান্ত শুরু করেছেন খুদে জাদুকর মেসি। এবারের চ্যাম্পিয়নস লিগে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন তিনি।

গতকাল ম্যাকাবি হাইফার বিপক্ষে এক গোল করে দুই রেকর্ড গড়েছেন ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগে। তাঁর রেকর্ডের দিনে পিএসজিও জয় পেয়েছে ৩-১ গোলে। বাকি গোল দুইটি করেছেন তাঁর দুই সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও নেইমার।

প্রথমবারের মতো কোনো ইসরায়েলের ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন মেসি। দেশটির ক্লাব ম্যাকাবি হাইফার বিপক্ষে প্রথম ম্যাচে গোল পেয়েছেন তিনি। তাঁর ৩৭ মিনিটে করা গোলটি ছিল দলের সমতা সূচক গোল। এ গোল দিয়েই তিনি চ্যাম্পিয়ন লিগে দুই রেকর্ড গড়েছেন। এবারের চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি করে তিনি ছাড়িয়ে গেছেন গ্রহের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে।

প্রথমটি হচ্ছে, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগে সর্বোচ্চ ৩৯টি দলের বিপক্ষে গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা। এ ম্যাচের আগে পর্তুগীজ তারকা রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ৩৮টি দলের বিপক্ষে গোল করে। এ মৌসুমে যেহেতু সিআর৭ চ্যাম্পিয়নস লিগে খেলতে পারছেন না সেহেতু নিশ্চিতভাবেই এ রেকর্ডে মেসির অধিকারে থাকছে।

দ্বিতীয় রেকর্ডটিতেও সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি অরের মালিক মেসিই বিশ্বের প্রথম খেলোয়াড় যিনি টানা ১৮ চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন। তিনি এ দিন ফ্রান্স তারকা করিম বেনজামাকে পেছনে ফেলেছেন। টানা ১৭ চ্যাম্পিয়নস লিগে গোল করে দ্বিতীয় স্থানে আছেন বেনজামা। মেসিকে অবশ্য ছোঁয়ার সুযোগ পাবেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।

চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে চোটে পড়ে বর্তমানে দলের বাইরে আছেন। চোটমুক্ত হয়ে তিনি ফিরে এসে গোল পেলেই সাবেক বার্সা তারকার রেকর্ডে আবারো ভাগ বসাতে পারবেন। আর এ তালিকার তৃতীয় স্থানে আছেন রোনালদো। তিনি টানা ১৬ চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ