1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে ৩০ কোটি ডলার খরচ করেছে রাশিয়া : অভিযোগ যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ Time View

রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তারা অভিযোগ করেছে, রাশিয়া ২০১৪ সালের পর থেকে গোপনে ২৪টির বেশি দেশের রাজনীতিবিদদের প্রভাবিত করতে ৩০ কোটি ডলারের বেশি খরচ করেছে। খবর বিবিসির।

মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আমরা মনে করি, রাশিয়া ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে। প্রকাশিত তথ্যে সেসব প্রচেষ্টার সামান্যই সামনে এসেছে।

যুক্তরাষ্ট্রের এমন অভিযোগে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। তবে মস্কো বারবারই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে হস্তক্ষেপ করার অভিযোগ এনেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈরিতা নতুন নয়। সম্প্রতি ইউক্রেন যুদ্ধকে ঘিরে আরও তিক্ত হয়েছে দুই দেশের সম্পর্ক। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র, প্রযুক্তি, অর্থসহ নানাভাবে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই দেশের নানা বিষয়ের ওপর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাও দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ