1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

৬ হাজার বর্গকিমি পুনরুদ্ধার করেছি: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী এ বছরের সেপ্টেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার কবল থেকে ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।

স্থানীয় সময় সোমবার নিয়মিত ভাষণে জেলেনস্কি বলেছেন, সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সেনারা পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছেন। আমরা আরো অগ্রসর হচ্ছি।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলেও পাল্টা আক্রমণে ব্যাপক সাফল্য দাবি করেছে কিয়েভ।

অঞ্চলটির ইজিয়াম, কুপিয়ানস্ক, বালাক্লিয়া শহরসহ কয়েক ডজন এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খারসন অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে দেশটি। সেখানে ইউক্রেনীয় বাহিনী গতকাল বলেছে, তারা ৫০০ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডাব্লিউ) জানিয়েছে, পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে এসেছে ইউক্রেন। কিন্তু ইউক্রেনের বর্তমান পাল্টা আক্রমণে যুদ্ধের অবসান ঘটবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ