1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

জনসেবার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ Time View

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, জনসেবার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।

রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমি মিলনায়তনে ৪৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় ছিল, তারা দেশকে পেছনে নিয়ে গিয়েছিল। ইতিহাস বিকৃতি আর মিথ্যাচার করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছেন।

মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অসহায় জনগোষ্ঠীকে সেবা করার যে সুযোগ আপনারা পেয়েছেন, তার সদ্ব্যবহার করবেন। স্বাধীনতার উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে জনগণকে সেবা দেবেন।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সমাজসেবা কর্মকর্তাদের কাজের পরিধি ব্যাপক। জনগণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সব সেবা আন্তরিকভাবে সবার কাছে পৌঁছে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ