1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ Time View

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরু করেছে মেসি-এমবাপ্পের পিএসজি। নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে তারা।

‘এইচ’ গ্রুপের এই ম্যাচে পিএসজি জয়ে এমবাপ্পে জোড়া গোল করেন। জুভেন্টাসের পক্ষে একমাত্র গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি।

ম্যাচে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। ৫ মিনিটে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। নেইমারের পাসে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার।

২২ মিনিটে পিএসজি ব্যবধান দ্বিগুণ করে। এবারও গোলদাতা এমবাপ্পে। আশরাফ হাকিমির বাড়িয়ে দেওয়া বল জালে পাঠান তিনি। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৩৫ গোল করলেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল করে ব্যবধান কিছুটা কমায় জুভেন্টাস। ৫৩ মিনিটে মিডফিল্ডার কসতিচের ক্রসে চমৎকার হেডে গোল করেন মিডফিল্ডার ম্যাককেনি।

এর পর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছে, কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই।

এদিকে এইচ গ্রুপের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে ম্যাকাবি খাইফাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ